আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে বুধবার (১৫ মে) ভোরে এক বেকারি শ্রমিক বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন। নাজিম কিশোরগঞ্জের অষ্টোগ্রামের দেওঘরের আহইনূছ মিয়ার ছেলে।

ওই বেকারির অন্য শ্রমিকরা বলেন, বেকারির ভেতরে একটি বাতির তার কাটা ছিলো। অসাবধানতাবশত ওই শ্রমিক তাতে জড়িয়ে পড়েন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা নাজিমকে মৃত ঘোষণা করেন। সে দুই মাস ধরে বেকারিতে শ্রমিকের কাজ করতেন।

গোপালদী তদন্তকেন্দ্রের ইনচার্জ নাসির আহম্মেদ বলেন, রামচন্দ্রীতে টেনিস্টার বেকারিতে এ ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

About the author

SOFT PRO IT