আড়াইহাজার সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে বিএনপির কমিটি প্রত্যাখ্যান করে ২ নেতার কুশপুতুল দাহ

আড়াইহাজারে বিএনপির কমিটি প্রত্যাখ্যান করে ২ নেতার কুশপুতুল দাহ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারের উপজেলা বিএনপি, আড়াইহাজার ও গোপালদী পৌরসভার নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ করেছে পদ বঞ্চিত বিএনপি ও তৃণমূল নেতাকর্মীরা। ২৯শে জানুয়ারি শনিবার দুপুরে উপজেলার দক্ষিণপাড়া এলাকায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

আড়াইহাজারে  ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শামীম হোসেন মোল্লার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, জেলা বিএনপির সাবেক সদস্য আলী আজগর, আড়াইহাজার পৌরসভার সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা বক্স সহ স্থানীয় নেতাকর্মীরা।

প্রতিবাদ সভা শেষে জেলার আহবায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ ও কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে অবাঞ্চিত ঘোষণা করে তাদের কুশপুত্তলিকা দাহ করে বিএনপির পদ বঞ্চিত নেতাকর্মীরা।

About the author

SOFT PRO IT