আড়াইহাজার নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে বন্দুকযুদ্ধে ডাকাত দলের ১ সদস্য নিহত, ১টি পিস্তল উদ্ধার

আড়াইহাজারে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের ১ সদস্য নিহত, ১টি পিস্তল উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আবু সাঈদ ওরফে ছৈটকা (৩৫) নামে আন্ত:জেলা ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ছোরা ও একটি সাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

এ সময় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। এরা হলেন এসআই সিরাজ (৪৭), এএসআই সবুজ চন্দ্র দাস (৩৮), কনস্টেবল লিটন মিয়া (২২) ও রফিকুল ইসলাম (৩৮)। স্থানীয় হাইজাদী ইউপির তিলচন্দ্রী এলাকায় জৈনক ছানাউল্যার ভিটা বাড়ির সামনে রবিবার রাত সোয়া ৩ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ স্থানীয় জোরকারদিয়া এলাকার নাজিম মিয়ার ছেলে। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ২৬ অক্টোবর শনিবার বিকালে মাহমুদপুর ইউপির জোকারদিয়া তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে আড়াইহাজার ও সোনারগাঁও থানায় ডাকাতির ঘটনায় একাধিক মামলা ছিল। তার স্বীকারোক্তি মোতাবেক স্থানীয় উলুমদী এলাকায় ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেফতার করতে যায়। আগে থেকেই ঘটনাস্থলে ওৎ পেতে অস্ত্রধারী ডাকাত দলের কয়েকজন সদস্য হামলা চালিয়ে গ্রেফতারকৃত আবু সাঈদকে ছাড়িয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোঁড়তে থাকে। আত্মরক্ষার্স্থে এ সময় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ডাকাত সদস্য সাঈদের মৃত্যু হয়। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক মনিরুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থলে পুলিশের চার সদস্যও আহত হন।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, নিহত ডাকাতের নামে আড়াইহাজার ও সোনারগাঁও থানায় আট থেকে দশটি ডাকাতির মামলা ছিল। তার দেয়া তথ্য মোতাবেক ডাকাত দলের অনস্যদের গ্রেফতার করতে গেলে পুলিশের সঙ্গে ডাকাত সদস্যদের গোলাগুলির ঘটনায় সে মারা যায়।

তিনি আরো বলেন, শনিবার তাকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তি মোতাবেক অন্য সদস্যদের গ্রেফতার করতে গেলে ২৭ অক্টোবর রবিবার রাত পৌনে চার দিকে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আবু সাঈদ নিহত হয় এবং পুলিশের চার সদস্য আহত হয়েছেন।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা ঘটছিল এবং জনমনে আতংক সৃষ্টি হয়েছি। এসব ঘটনায় ভুক্তভোগীরা থানায় মামলা করেছেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

27 October 2019

আড়াইহাজারে বন্দুকযুদ্ধে ডাকাত দলের ১ সদস্য নিহত, ১টি পিস্তল উদ্ধার

www.narayanganjbarta24.com