আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে পিয়াজ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আড়াইহাজারে পিয়াজ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এক পিয়াজ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে স্থানীয় কালিবাড়ি বাজারে রাসেল নামে এক পাইকারী পিয়াজ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকায় প্রতিকেজি পিয়াজের মূল্য পাইকারী ৬০ টাকা লিখার অপরাধে তাকে এই জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেন বলেন, আড়াইহাজারে প্রতিটি খুচরা বাজারে প্রতিকেজী পিয়াজের মূল্য প্রকার ভেদে ৪০ থেকে ৪৫ টাকা বিক্রি হচ্ছে। কিন্তু তিনি পাইকারী দোকানে মূল্য তালিকায় ৬০ টাকা করে লিখে পিয়াজ পাইকারী বিক্রি করছিলেন।

তিনি আরো বলেন, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

27 March 2020

আড়াইহাজারে পিয়াজ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

www.narayanganjbarta24.com