আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে নছিমনের ধাক্কায় শিশু নিহত, চালক পলাতক

আড়াইহাজারে নছিমনের ধাক্কায় শিশু নিহত, চালক পলাতক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে তানহা (৩) নামের এক মেয়ে শিশু নছিমনের ধাক্কায় নিহত হয়েছে। ২৩ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী মোল্লা পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃত তানহা ওই গ্রামের অহিদ মিয়ার মেয়ে।

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই ) শামীম হোসেন জানান, তানহা বাড়ির সামনে খেলা করছিল। এই সময় হঠাৎ মাল বোঝাই একটি নছিমন তাকে ধাক্কা দিলে ধাক্কা দিলে ঘঠনাস্থলেই শিশুটি নিহত হন। এই সময় জনতা নছিমনটি আটক করলেও চালক পালিয়ে যায়।

About the author

SOFT PRO IT