আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে চাঞ্জল্যকর ৪ খুন মামলার রায় আজ

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার থেকে মজিবুর রহমান ) : আড়াইহাজারের আলোচিত ৪ খুন মামলার দীর্ঘ ১৫ বছর পর  আজ ১৭ মে বুধবার রায় ঘোষণা করবেন   আদালত। ৪ মে বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধা পর্যন্ত রাষ্ট্রপক্ষ ও সকল আসামীদের পক্ষ থেকে আইনজীবীদের যুক্তিকর্ত ও সাক্ষীদের জেরা শেষে আদালত ১৯ জন আসামীকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়ে রায়ের দিন নির্ধারণ করেছেন।

আলোচিত এ মামলাটির বিচার কার্য চলছে নারায়ণগঞ্জ দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামরুন নাহারের আদালতে। এ মামলায় মোট ২৩ জন আসামীর মধ্যে ১৯জন আদালতে উপস্থিত ছিলেন এবং ৪জন জন আসামী পলাতক রয়েছে।

আদালতে উপস্থিত ১৯ আসামীরা হলেন – মামলার প্রধান আসামী আবুল বাশার কাশু, জহির উদ্দিন মেম্বার, আবু কালাম,  ডালিম, ইয়াকুব আলী, রফিক, হালিম, রুহেল, শাহাবুদ্দিন, লিয়াকত আলী মাষ্টার, সিরাজ উদ্দিন, ইদ্রিস আলী, মোহাম্মদ হোসেন, , আহাদ আলী, ইউনুছ আলী, , ফারুক হোসেন, গোলাম আযম, আব্দুল হাই ও খোকন। এ মামলায় পলাতক রয়েছে আল-আমিন, রুহুল আমিন, তাজুল ইসলাম ও হারুন।

প্রসঙ্গত, ২০০২ সালের ১২ মার্চ  আড়াইহাজার থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান  উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামের ছোট ভাই বারেক, ফুফাতো ভাই বাদল, আওয়ামী লীগের কর্মী ফারুক ও কবীরকে বাড়ি থেকে ধরে নিয়ে নির্যাতনের পর হত্যা করা হয় । এঘটনায় ২৩জনকে পুলিশ অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। বাদী পক্ষের থেকে আসামীদের সবোর্চ্চ শাস্তি দাবী করেন। ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম  সকল আসামীদের ফাসিঁ দাবী করেন। মামলার বাদী ছিলেন নিহত বারেকের বাবা সাবেক ইউপি সদস্য আজগর আলী। মামলা চলাকালীন সময়ে তিনি মারা যান। এর পর আজগর আলী ছেলে  সফিকুলকে মামলার বাদী করা হয়। দীর্ঘ ১৫ বছর পর চাঞ্জল্যকর এই  মামলার রায় ঘোষনা করা হবে ১৭ মে। এই মামলার রায় শুনার জন্য অপেক্ষা মান আড়াইহাজারের লাখো মানুষ । বর্তমানে ২৩ আসামীর মধ্যে ১৯ জন জেল হাজতে রয়েছেন। পলাতক রয়েছেন ৪ জন।

About the author

SOFT PRO IT