আড়াইহাজার নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে গৃহবধূর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জে’র আড়াইহাজারে নিখোঁজের এক দিন পর ফজিলা বেগম (৫০) নামে এক গৃহধূর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ৬ ফেব্রুয়ারী রাতে নদী থেকে তার মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার খাগকান্দা ইউনিয়নের ডোমারচর এলাকার মৃত আবদুল মালেকের স্ত্রী।

পরিবার সূত্রে জানাযায়, ৫ ফেব্রুয়ারী ফজিলা বেগম বাড়ির পাশে নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। স্থানীয় জেলেদের মাছ ধরার জালে লাশ পাওয়া গেছে এমন সংবাদ পেয়ে ফজিলাকে সনাক্ত করে তার পরিবার।

আড়াইহাজার থানার দায়িত্ব এসআই মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তিনি ইঞ্জিনচালিত ট্রলারের পাখায় আঘাত প্রাপ্ত হয়ে নিহত হয়েছেন। মৃতদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হক বলেন, নদী থেকে তার মৃতদেহটি ভাসতে দেখে মাছ ধরার জেলেরা থানায়  খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

07 February 2018

আড়াইহাজারে গৃহবধূর লাশ উদ্ধার

www.narayanganjbarta24.com