আড়াইহাজার নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

আড়াইহাজারে ককটেল ও দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেপ্তার

আড়াইহাজারে ককটেল ও দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেপ্তার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ .aসঙ্গবদ্ধ ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ৭টি ককটেল, ২টি রামদা, ১৬টি ছোড়া, ২টি শাবল, ১টি চাইনিজ কুড়াল, ১টি তালা কাটার, ২টি তরবারী, ৪০৫টি টেটা এবং ১০ টি মোবাইল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১২ মে) রাতে উপজেলার মারওয়াদি বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

আটকরা হলঃ সবুজ, সাখওয়াত হোসেন রনি, সোহেল ওরফে ইসমাইল, আবুল কাশেম, মিজান, ওমর ফারুক, সোহেল, রবিউল শেখ ও জাহাঙ্গীর সিকদার। শুক্রবার (১৩ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী অবস্থিত র‌্যাব-১১’র সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক (সিও) লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা এসব তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজারের মারওয়াদি বাজার এলাকা র‌্যাবের .aaএকটি দল অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ককটেলসহ সঙ্গবদ্ধ ডাকাত দলের নয় সদস্যকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়। দীর্ঘদিন যাবত তারা আড়াইহাজার ও রূপগঞ্জের বিভিন্ন এলাকায় প্রবাসীদের বাড়ি, ব্যবসায়ী বা আর্থিকভাবে স্বচ্ছল পরিবারগুলোকে টার্গেট করে পরিকল্পিতভাবে ডাকাতির কার্যক্রম করে আসছিল। তাদের বিরুদ্ধে আড়াইহাজার ও সোনারগাঁ থানায় একাধিক ডাকাতি ও মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

About the author

SOFT PRO IT