আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে এমপি বাবুর ভাই জহিরুল ইসলাম আর নেই

আড়াইহাজারে এমপি বাবুর ভাই জহিরুল ইসলাম আর নেই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর বড় ভাই জহিরুল ইসলাম নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০ টায় কার্ডিয়াক রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ি দুপ্তারার ভাজবীতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বসয় ছিল (৫৭) বছর।

তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর মরহুমের জানাজা শেষে তাকে দাফন করা হয়।

About the author

SOFT PRO IT