আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম

আড়াইহাজারে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি )  : গাছের ডাল কাটাকে কেন্দ্র করে আড়াইহাজারের জোকারদিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, রুহুল আমিন, তার ভাই নুরুল আমিন ও আল-আমিন, ভাইয়ের স্ত্রী সীমা আক্তার ও মা রুপজান বেগম।

আহত রুহুল আমিন বলেন, র্দীঘদিন ধরে স্থানীয় জোকারদিয়া মৌজায় ১৯০ শতাংশ জমি নিয়ে প্রতিবেশী জাকির গংদের বিরোধ চলে আসছিলো। তারা আমাদের পৈত্রিক জমি থেকে উৎখাতের চেষ্টা চালাচ্ছে। বাড়ির সীমানায় একটি গাছের ডাল কাটাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় জাকির গংয়ের অন্তত ১০-১২জন লোক ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে পরিবারের নারীসহ পাঁচ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিতে গেলেও বাঁধা দিচ্ছে হামলাকারীরা।

তিনি আরো বলেন, রাতের আঁধারে আমার বাড়ির পাশেই একটি মাছের ঘেরের নেট জাল ও বাঁশের ফাঁলা কেটে ফেলা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

About the author

SOFT PRO IT