নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আসুন মানুষের পাশে দাড়িয়ে মানব জন্ম সার্থক করি : কাউন্সিলর খোরশেদ

খোরশেদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত কারো অকাল মৃত্যু হলে প্রশাসনের অনুমতি ও উপকরন সহযোগিতা পাওয়া সাপেক্ষে দাফন ও সৎকারের দায়িত্ব গ্রহনের আশা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

মহান আল্লাহর দরবারে নারায়ণগঞ্জ সহ দেশকে হেফাজত করার দোয়া কামনা করে বিবৃতিতে কাউন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আমরা চাই না কারোনায় কারো মৃত্যু হোক। তারপরেও যদি মুসলিম হিন্দু কারো মৃত্যু হয় তবে মৃতদেহ সমাহিত করার জন্য আমি সহ কয়েকজন স্বেচ্ছাসেবী প্রস্তুত আছি।

এক বাতার্য় কাউন্সিলর খোরশেদ বলেন, প্রশাসনের অনুমতি ও সহযোগিতা পেলে আমরা কবর খনন, গোসল, জানাযা ও হিন্দুদের দাহ করার সকল ব্যাবস্থা আমাদের নিজ খরচ ও দায়িত্বে করতে চাই। মৃতদেহ দাফনের জন্য মাওলানা ফেরদৌসুর রহমান আমাদের ধর্মীয় নির্দেশনা দেয়ার আশ্বাস দিয়েছেন। হিন্দু মৃত দেহ দাহ করার জন্য আমি একজন পুরোহিতের সহায়তা চাই। দয়া করে যোগাযোগ করুন।

কাউন্সিলার খোরশেদ দলমত নির্বিশেষে সকলের সহযোহিতা কামনা করে বলেছেন, আসুন মানুষের বিপদে পাশে দাড়িয়ে মহান আল্লাহর সন্তুষ্টি লাভ ও মানব জন্ম সার্থক করি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

30 March 2020

আসুন মানুষের পাশে দাড়িয়ে মানব জন্ম সার্থক করি : কাউন্সিলর খোরশেদ

www.narayanganjbarta24.com