বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আল্লাহর ঘরে দান করলে বিফলে যায়না : খান মাসুদ

আল্লাহর ঘরে দান করলে বিফলে যায়না : খান মাসুদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে ফায়জানে হাসান মাদ্রাসাতুল মদিনা মাদ্রাসা ও জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধণ করেন জেলা যুবলীগনেতা খান মাসুদ। ১৭ ফেব্রুয়ারী (সোমবার) বাদ আছর কলাগাছিয়া ইউনিয়নের দিঘলদী গ্রামে এ ভিত্তিপ্রস্তর উপলক্ষে মিলাদ ও দোয়া করা হয়।

দোয়াপূর্বক আলোচনা সভায় প্রধাণ অতিথি হিসেবে জেলা যুবলীগনেতা খান মাসুদ বলেন, আল্লাহর ঘরে দান করলে বিফলে যায়না। আমাদের ধর্ম ইসলাম। আমরা আল্লাহ ও রাসুলের দেয়া বিধান অনুযায়ী সঠিক পথে ইসলাম প্রচার করব। এই মাদ্রাসায় যারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠবে তারা যেন সঠিক ইসলামের শিক্ষা দিক্ষিত হয় সেদিকে খেয়াল রাখবেন।

এ সময় দোয়ায় অংশ নেন দাওয়াতে ইসলামী সংগঠনের ১৫ জেলার সভাপতি মো. সেলিম আক্তার, নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলআমিন, বন্দর থানা সভাপতি তাজুল ইসলাম, দাতা সদস্য মো. হাসান, বন্দর থানা যুবলীগনেতা মো. মাসুম, সাংবাদিক কায়সার, বাবু মোল্লা, রাজু আহমেদ সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।

About the author

SOFT PRO IT