ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আলোকিত কাশীপুর এর উদ্যোগে মেডিক্যাল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

‘আলোকিত কাশীপুর’ এর উদ্যোগে মেডিক্যাল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক ফেসবুক গ্রুপ আলোকিত কাশীপুর- এর আয়োজনে মেডিক্যাল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আগামী শুক্রবার (৭ ফেব্রুয়ারি)। ওইদিন সকালে কাশীপুর বাংলাবাজারস্থ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টায় শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

গ্রুপের এডমিন শহীদুল ইসলাম খাঁ জানান, অনুষ্ঠানের নির্ধারিত সময়ের মধ্যে যারা আসবেন তাদের প্রত্যেককে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া হবে। তবে মেডিক্যাল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিতে ফি ধরা হয়েছে মাত্র ২০ টাকা। অনুষ্ঠানটি সফল করতে তিনি এলাকাবাসী ও গ্রুপের সবাইকে অনুরোধও জানান।

About the author

SOFT PRO IT