বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আলোকচিত্রী মোশারফ হোসেন রোজ সড়ক দুর্ঘটনায় নিহত

আলোকচিত্রী মোশারফ হোসেন রোজ সড়ক দুর্ঘটনায় নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাতা, সাংস্কৃতিক কর্মী ও আলোকচিত্রী মোশারফ হোসেন রোজ (৪৫) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ২৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্দর উপজেলার সাবদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক বন্ধুর সঙ্গে মোশারফ হোসেন রোজ বন্দরের সাবদি এলাকায় শুটিংয়ের কাজে গিয়েছিলেন। শুটিং শেষে ফেরার পথে সাবদি এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মারা যান তিনি।

এদিকে, মোশারফ হোসেন রোজ সাংস্কৃতিক সংগঠন এই বাংলায় এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পাশাপাশি তিনি একজন আলোকচিত্রী ও স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা ছিলেন।

মোশারফের স্ত্রী পারভীন আক্তার জানান, পূজার ছবি তুলবেন বলে শুক্রবার সকাল ১০টায় মোশারফ বাসা থেকে বের হয়েছিলেন। রাতে খবর পান সড়ক দুর্ঘটনায় তার স্বামী মারা গেছেন।

এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠালে কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে জানতে পারি আহত একজনকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা গেছেন। পুলিশের দুটি টিম ঘটনাস্থলে ও হাসপাতালে পাঠানো হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

26 September 2020

আলোকচিত্রী মোশারফ হোসেন রোজ সড়ক দুর্ঘটনায় নিহত

www.narayanganjbarta24.com