সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

আর নেই সাংবাদিক বাবুল, নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর শোক

প্রবীন সাংবাদিক মরহুম এস.এম বাবুলের কুলখানি অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়নগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক দেশের আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি ও  আমার সংবাদের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি  প্রবীন সাংবাদিক এস এম বাবুল (৫৫) আর নেই। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রজিউন। ১৫ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায়  বন্দরের লেজারার্সস্থ নিজ বাস ভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি  স্ত্রী , এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নারায়ণগঞ্জ বার্তা ২৪ পরিবার শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বৃহস্পতিবার বাদ আসর বন্দর কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজের জানাজা শেষে বন্দর কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। মরহুমের নামাজের জানাজা উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি জি.এম মাসুদ, ফতুল্লা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আনিছুজ্জামান অনু, বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি মহিউদ্দিন সিদ্দিকী, সহ-সভাপতি কাজিম আহাম্মেদ, যুগের চিন্তা বন্দর প্রতিনিধি জি. এম সুমন, ইয়াদ পত্রিকার স্টাফ রির্পোটার এস. এম আব্দুল্লাহসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও মরহুমের আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।

মরহুমের আত্মীয় স্বজন সূত্রে জানা গেছে, বন্দরে প্রবীন সাংবাদিক এস.এম বাবুল র্দীঘ দিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। প্রবীন সংবাদিক এস. এম বাবুলের মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের সভাপতি মোাবারক হোসেন কমল খানসহ সাংবাদিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

About the author

SOFT PRO IT