অন্যান্য খেলা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আর্জেন্টিনার জয়ের মিছিলে কিশোরের মৃত্যু

নারায়ণগঞ্জে অজ্ঞাত যুবতীর অর্ধনগ্ন লাশ উদ্বার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : কুমিল্লায় আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে শাওন (১০) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। ১৮ ডিসেম্বর রবিবার রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাওন মনোহরগঞ্জ উপজেলার খিলা পশ্চিমপাড়া গ্রামের মিলন মিয়ার ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. ওমর ফারুক জানান, আর্জেন্টিনা জেতার পর আনন্দ করার সময় একটি মোটরসাইকেল শাওনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সে নিহত হয়।

লালমাই হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক জানান, আর্জেন্টিনার জয়ে আনন্দ করার সময় খিলা ইউটার্ন এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে শাওন ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী অন্তর (২৩) ও জিহাদ (২২) গুরুতর আহত হন।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

About the author

SOFT PRO IT