জাতীয় প্রধান খবর শিক্ষা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আরেক দফা বাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়লো ৩০ জুন পর্যন্ত

ফের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠনের চলমান ছুটি আরেক দফায় বাড়ানো হয়েছে। এ ছুটি আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। ১২ই জুন শনিবার  শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশের বিভিন্ন অঞ্চলে করোনা পরিস্থিতি আরও অবনতি হওয়ায় এবং দেশের কোন কোন অঞ্চলে আংশিকভাবে কঠোর লকডাউন কার্যকর থাকায়, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ী ও কওমি মাদরাসাসমূহে চলমান ছুটি আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ১৩ই জুন দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার কথা জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। করোনাভাইরাসের কারণে প্রায় ১৫ মাস ধরে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

12 June 2021

আরেক দফা বাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়লো ৩০ জুন পর্যন্ত

www.narayanganjbarta24.com