বন্দর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আরজু ভূঁইয়ার উদ্যোগে মেয়র আইভীর সুস্থতা কামনায় দোয়া

আরজু ভূঁইয়ার উদ্যোগে মেয়র আইভীর সুস্থতা কামনায় দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়ার পৃষ্ঠপোষকতায় মদনপুর বড় সাহেববাড়ী জামে মসজিদে শুক্রবার বাদ জুমআ উপস্থিত মুসল্লিদের নিয়ে নাসিক মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ সেলিনা হায়াৎ আইভীর সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

দোয়া শেষে উপস্থিত সকলের মধ্যে তবারুক বিতরণ করা হয়। উক্ত দোয়ায় স্থানীয় আঃ হাই ভূঁইয়া, হাবীবুল্লাহ ভূঁইয়া, খোঁকা ভূঁইয়া, ইউসুফ ভূঁইয়া, মোজাম্মেল হক মুকুল, জহিরুল ইসলাম ভূঁইয়া, ইকবাল হোসেন ভূঁইয়া, শাকিল ভূঁইয়া, শরীফ ভূঁইয়া, হালিম ভূঁইয়া, মনোয়ার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থাণীয় তৌহীদি জনতা অংশ নেন। লন্ডনে অবস্থান করা অবস্থায় আরজু ভূঁইয়া গতকাল গণমাধ্যমকে ফোনে জানান, মেয়র সেলিনা হায়াৎ আইভীর অসুস্থতার খবরে আমি খুব চিন্তিত এবং বিমর্ষিত।

তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং মহান আল্লাহ তায়ালা তাকে যেন দ্রুত সুস্থতা দান করেন সে দোয়া জানাচ্ছি। তার পাশাপাশি তিনি সুস্থ হয়ে আবারও পূর্বের ন্যায় সততা, নিষ্ঠা, বিচক্ষণতা ও সাহসিকতার সহিত অত্র সিটি কর্পোরেশন পরিচালনা করবেন বলে আমার প্রত্যাশা। অত্র সিটি কর্পোরেশনের জন্য তার মত সৃষ্টিশীল ও ন্যায়পরায়ণ নেতৃত্বের বারে বারে প্রয়োজন।

তার সফলতা ও সুস্থতা আমি মনেপ্রাণে কামনা করছি। আমার অবর্তমানে শুক্রবার মদনপুর বড় সাহেববাড়ী জামে মসজিদে তার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করার নির্দেশনা দেয়া হয়েছে। উল্লেখ্য বর্তমানে অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে মেয়র আইভী চিকিৎসাধীন রয়েছেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 January 2018

আরজু ভূঁইয়ার উদ্যোগে মেয়র আইভীর সুস্থতা কামনায় দোয়া

www.narayanganjbarta24.com