নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আমি সরকারি দল না বিরোধী দল নিজেও জানি না : সেলিম ওসমান

এমপি সেলিম ওসমানের চোখে অস্ত্রপাচার সম্পন্ন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি একেএম সেলিম ওসমান বলেছেন, আমরা ৫ আসনে কখনও দল দেখে কাজ করি নাই। আমি সরকারি দল না বিরোধী দল নিজেও জানি না। আমি রাজনীতি বুঝি না, বুঝতেও চাই না। আওয়ামীলীগ বিএনপি জাতীয় পার্টি সবাই একসাথে বসে কাজ করেছি। আমি মনে করি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া এটাই। সবাইকে নিয়ে একসাথে কাজ করতে পারি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানায়।  রোববার (২৬ মে) দুপুরে সমবায় ভবনের ৪র্থ তলায় বিএসবিএল কমার্শিয়াল কমপ্লেক্সে ঈদ সামগ্রী বিতরণ উপলক্ষ্যে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।৩৮হাজার পরিবারের পাশে ঈদ সামগ্রী বিতরণে এমপি সেলিম ওসমান

তিনি আরো বলেন, অসহায় মানুষদের মুখে হাসি ফুটানোই আমার একমাত্র লক্ষ্য। এজন্য আমি আপনাদের সকলের কাছে সহযোগীতা কামনা করছি। প্যাকেট গুলো আপনাদের দায়িত্বে বিতরণ করবেন। মনে রাখবেন ভোট বিবেচনা করে নয় প্রকৃত অসহায় মানুষের হাতে ঈদ উপহার সামগ্রী গুলো পৌছে দিবেন।

সেলিম ওসমান বলেন, আমরা সবাই মিলে কিছু অসহায় মানুষের কাছে যেতে চাই। প্রতি বছরই আমি কিছু না কিছু করার চেষ্টা করি। বিত্তবানের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এটাই সবচেয়ে বড় ইবাদত। ঈদ আনন্দের দিন। আমরা রোযা রাখি, আমরা ভাল খাই। আর যারা বছর ধরেই রোযা রাখে না খেয়ে থাকে, তারা একটা দিন একটু ভাল খেতে চাই, পরিবারকে সাথে নিয়ে। তাদের মুখে হাসি ফুটাতে চাই।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল, বিকেএমইএর সহ সভাপতি মনসুর আহমেদ, বন্দর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আবু জাহের, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল আহম্মেদ সাগর, ২০নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ, ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদ, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জোহা, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুল, সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর শিউলি নওশেদ, হোসনে আরা, আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান, গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান নওশেদ আলী, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম.এ সালাম, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ সহ সকল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সদস্যবৃন্দরা।

About the author

SOFT PRO IT