বন্দর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আমার স্বপ্ন ৫ আসনের সুবিধা বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তন করার : আব্দুল কাদির

আমার স্বপ্ন ৫ আসনের সুবিধা বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তন করার : আব্দুল কাদির
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির বলেন, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে নারায়ণগঞ্জ-৫ আসনে দলীয় নৌকা প্রতিকে নির্বাচন করতে চাই। দল আমাকে মনোনয়ন দিলে এবং আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে কথা দিচ্ছি এই আসনে কোন সুবিধা বঞ্চিত থাকবেনা।

শুক্রবার (৩১ আগষ্ট) বিকেলে বন্দরের মদনপুর শপিং সেন্টারে গনসংযোগ করতে গিয়ে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, অতীতে এ আসন থেকে যারাই নির্বাচিত হয়েছে তাঁরা কেউই সুবিধা বঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে নজর না দিয়ে ধনীদের আরো ধনী হতে সহায়তা করেছেন। তাই আমার স্বপ্ন, সুযোগ পেলে ধনী নয় দরিদ্র এবং সুবিধা বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তন করার। অতএব আপনারা আমার জন্য দোয়া করলে এ স্বপ্ন পুরন হতেও পারে।

গনসংযোগকালে আব্দুল কাদিরের সাথে উপস্থিত ছিলেন, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহাম্মেদ, মদনপুর শপিং সেন্টারের মালিক নবী হোসেন, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক তানভীর আহাম্মেদ, বন্দর থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান চৌধূরী, ধামগড় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন, মদনপুর শপিং সেন্টার পরিচালনা কমিটির সভাপতি ওবায়দুর খন্দকার, সাধারণ সম্পাদক ও মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আলমগীর প্রমূখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

31 August 2018

আমার স্বপ্ন ৫ আসনের সুবিধা বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তন করার : আব্দুল কাদির

www.narayanganjbarta24.com