সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : গাজী মজিবর

আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : গাজী মজিবর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি) : সোনারগাঁ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি  উপজেলা আওয়ামী লীগ এর সদস্য সোনারগাঁ থানা কমিউনিটি পুলিশ ফোরামের সভাপতি  গাজী  মুজিবুর রহমান অভিযোগ করেছেন   তার নামে একটি কুচক্রী মহল সাংবাদিকদের মিথ্যা ভুল তথ্য দিয়ে গত ০৫ নভেম্বর স্থানীয় কয়েকটি পত্রিকায়  মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে।

তিনি জানান, তার শশুর  প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব মিয়ার সাথে নওয়াইল আমিনপুর মৌজার একটি জমির মালিকানা নিয়ে সুষম ফিড নামক একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান এর মালিক শামীমা আক্তারের সাথে বিরোধ চলছে। এ বিষয়ে আদালতে একটি মামলা বিচারাধীন। উক্ত জমির মালিকানার সাথে আমার কোন সম্পর্ক নেই। তাছাড়া জমি সংক্রান্ত কোন ঝামেলায় আমি কোন সময়ই জড়াইনি। তা সত্বেও আমাকে সামাজিকভাবে বিতর্কিত করার জন্য একটি কুচক্রী মহল সাংবাদিক বন্ধুদের ভুল তথ্য দিয়ে আমার নামে অপপ্রচার করাচ্ছে।

তিনি আরো জনান, সুষম  ফিড এর মালিক অন্য জেলার বাসিন্দা। তিনি উক্ত এলাকায় নানা বিতর্কিত জমি বায়না করে স্থানীয় শান্তি বিনষ্ট করছে। তার প্রতিবাদ করার কারণেই সুষম ফিড এর কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে!

About the author

SOFT PRO IT