বন্দর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আবুল জাহেরর সুস্থতা কামনায় ছাত্রলীগ নেতা খান মাসুদের উদ্যোগে দোয়া

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও জেলা পরিষদের ৬নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য আবুল জাহেরের আশু রোগমুক্তি কামনায় বন্দরে ছাত্রলীগ নেতা খান মাসুদের উদ্যোগে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ সোমবার বাদ জোহর বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন বেবি স্ট্যান্ড গাউছুল আজম জামে মসজিদে এদোয়া অনুষ্ঠিত হয়। তার আকস্মিক অসুস্থতার খবর পেয়ে, ষড়যন্ত্রকারীদের সাজানো নাটকে বিনাদোষে জেল হাজতে থাকা বন্দর থানা ছাত্রলীগের বিপ্ল¬বী সাংগঠনিক স¤পাদক খান মাসুদের নির্দেশনায় তার বন্ধুরা এ দোয়ার আয়োজন করেন। আবুল জাহেরের দ্রুত সুস্থতা ও তার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বন্দর বেবিস্ট্যান্ড গাউছুল আজম জামে মসজিদের মোয়াজ্জেম হাফেজ মোঃ সেলিম হোসেন।

About the author

SOFT PRO IT