বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আবাসিক এলাকায় বাসা ভাড়া বৃদ্ধি, ভাড়াটিয়াদের ক্ষোভ !

বন্দরে আবাসিক এলাকায় বাসা ভাড়া বৃদ্ধি !
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( মো:সহিদুল ইসলাম শিপু ) : বন্দরে বিভিন্ন আবাসিক এলাকায় বাসা ভাড়া লাগামহিনভাবে বৃদ্ধি পেয়েছে। এমন অভিযোগ তুলেছে ভূক্তভোগী ভাড়াটিয়ারা। তারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, বন্দরের রুপালী আবাসিক, আমিন আবাসিক, র‌্যালী আবাসিক, লেজারার্স ও একরামপুর ইস্পাহানী এলাকাসহ তার আশে পাশের এলাকাগুলোতে অন্যান্য বছরের তুলনায় ২০১৯ ইং সালে বাসা ভাড়া অতিরক্তভাবে বৃদ্ধি পেয়েছে। অর্থ লোভী বাড়ী ওয়ালারা  নানা অজুহাত দেখিয়ে প্রতি বছরে মাসিক ভাড়া বৃদ্ধি করে আসচ্ছে। কথায় কথায় বাড়ী ভাড়া বৃদ্ধি এখন বন্দরের ভাড়াটিয়াদের কাছে এক দু:স্বপ্ন।

এ ব্যপারে বন্দর রুপালী আবাসিক এলাকার  এলাকার ভাড়াটিয়া হালিমা নামে এক গৃহবধূ এ প্রতিনিধিকে জানায়, আমাদের বাড়ওয়ালা বছর এলেই বিদুৎ, গ্যাসের অজুহাত দেখিয়ে বাড়ী ভাড়া বৃদ্ধি করে থাকে। এ বছরেও এর কোন বেতিক্রম হয়নি। জানা গেছে, বাড়ী ভাড়া নিয়ন্ত্রনের জন্য আইন রয়েছে। তবে ১৯৯১ সালের বাড়ীভাড়া আইনের কোন প্রয়োগ নেই। এমনকি বাড়ীভাড়া মনিটরিংয়ের কোন ব্যবস্থা নেই। তাই ভাড়াটিয়াদের স্বার্থ রক্ষা করার কেউ চেষ্ট করছে না। বন্দরের মোট জনসংখ্যার প্রায় ৩৫ শতাংশ হল ভাড়াটিয়া। অর্থলোভী বাড়ীওয়ালাদের যখন খুশি তখন বাড়ী ভাড়াবৃদ্ধি থেকে রেহাই পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী ভাড়াটিয়ারা।

About the author

SOFT PRO IT