জাতীয় সদ্যপ্রাপ্ত

আবার সাংবাদিকতায় ফিরবে ওবায়দুল কাদের!

আবার সাংবাদিকতায় ফিরবে ওবায়দুল কাদের!
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : মন্ত্রিত্ব চলে গেলে আবার সাংবাদিকতায় ফিরবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মন্ত্রিত্ব তো আর সারা জীবন থাকবে না, মন্ত্রিত্ব সব সময় থাকবে এমন তো কোনো কথা না, মন্ত্রিত্ব সব সময় থাকবে এই অহংকারও আমি করি না। অনেক বাঘা বাঘা মন্ত্রিরা এখন আর নেই। মন্ত্রিত্ব চলে গেলে আবার সাংবাদিক হয়ে যাব।

বুধবার (৫ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, সাংবা‌দিকরা তো স্মার্ট। যে কোনো ইনফরমেশন খুব তাড়াতাড়ি কালেক্ট করে ফেলে। মন্ত্রিত্ব গেলে আবার সাংবাদিকতা হব। সবসময় কী আর মন্ত্রিত্ব থাকবে? যে কোনো সময় ক্ষমতা চলে যেতে পারে। ক্ষমতায় আবার ফিরে আসব এরকম নিশ্চয়তা আর দিতে পারি না।

সাংবাদিকদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আমি এক সময় সাংবাদিক ছিলাম, ভালো সাংবাদিকতার সঙ্গে আমি ছিলাম।

উল্লেখ্য, ওবায়দুল কাদের দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। যুক্ত ছিলেন বাংলার বাণী পত্রিকার সঙ্গে।

About the author

SOFT PRO IT