ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আবারো জেলার শ্রেষ্ঠ ওসির পুরষ্কার পেলেন ফতুল্লা থানা ওসি কামাল উদ্দিন

আবারো জেলার শ্রেষ্ঠ ওসির পুরষ্কার পেলেন ফতুল্লা থানা ওসি কামাল উদ্দিন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আবারো নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসির পুরষ্কার পেয়েছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন। ২২ জানুয়ারী সোমবার সকালে জেলা পুলিশ লাইন্সে’র প্যারেড গ্রাউন্ডে পুলিশ মাসিক কল্যান সভায় জেলা পুলিশ সুপার মঈনুল হক তার হাতে পুরষ্কার হিসেবে ক্রেস্ট তুলে দিয়েছেন।

গ্রেফতারী পরোয়ানা তামিল, সন্ত্রাস, মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলার উন্নতি অব্যাহত রাখায় মো. কামাল উদ্দিনকে শ্রেষ্ঠ ওসির পুরষ্কার দেয়া হয়। এর আগে ৮ জানুয়ারি তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে পুলিশ বাহিনীর সর্বোচ্চ পুরষ্কার পদক প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পেয়েছেন। এছাড়াও ফতুল্লা মডেল থানার এসআই শাফিউল ও এএসআই তারেককে শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরষ্কার দেয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানা এলাকাটি এক সময় সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্য হিসাবে পরিচিত ছিল। গণবসতিপূর্ণ শিল্পাঞ্চল খ্যাত এই ফতুল্লা মডেল থানায় ২০১৬ সালের ১৫ মার্চে অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে কামাল উদ্দিন যোগদান করেন। এরপর থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করে। চিরুনী অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় কয়েক কোটি টাকার মাদক ও অস্ত্র।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

22 January 2018

আবারো জেলার শ্রেষ্ঠ ওসির পুরষ্কার পেলেন ফতুল্লা থানা ওসি কামাল উদ্দিন

www.narayanganjbarta24.com