ফতুল্লা রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আবারো ছাত্রদলের রনি গ্রেপ্তার

আবারো ছাত্রদলের রনি গ্রেপ্তার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতনিধি) : নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে আবারো গ্রেপ্তার করেছে পুলিশ। তার স্বজনরা জানিয়েছেন, গতকাল সন্ধ্যায় ঢাকা মগবাজার থেকে তাকে কয়েকজন সাদা পোশাকধারী নিয়ে যায়। পরে রাত ১১টায় ফতুল্লা মডেল থানায় নিয়ে আসলে তাকে গ্রেপ্তার দেখানো হয় বলে নিশ্চিতও করেছেন অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুজ্জামান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি জানান, রনিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে। তবে এবার তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে।

জানা গেছে, এর আগেও গত ১৭ সেপ্টেম্বর একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছিল পুলিশ।ওই সময় স্বজনরা জানিয়েছিল, মশিউর রহমান রনি গত ১৫ সেপ্টেম্বর সকাল ১০ টায় পারিবারিক কাজে ঢাকা যায়। পরে আর ফিরে আসেনি। তবে রাত সাড়ে ১০টায় অজ্ঞাত এক ব্যক্তি ঢাকা থেকে টেলিফোনে জানায় যে এইমাত্র একটি কালো মাইক্রোবাসে করে কয়েকজন সাদা পোষাকধারী নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর থেকে নিখোঁজ ছিল রনি।

প্রসঙ্গত, ওইসময় স্থানীয় সাংসদ (শামীম ওসমানের কত হ্যাডাম আছে)রনি’র এমন একটি বক্তব্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে এটি প্রকাশিতও হয়েছে। যার অল্প কিছুদিন পরই সে গ্রেপ্তার হয়েছিল। এবারও একটি অনুষ্ঠানে (পুলিশের পোশাক খুলতে ওয়ান টু এর ব্যাপার)এমন একটি মন্তব্য নানা আলোচনা ও সমালোচনার ঝড় তোলে।

About the author

SOFT PRO IT