প্রধান খবর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আবারও পানির দাম বাড়ালো ওয়াসা

আবারও পানির দাম বাড়ালো ওয়াসা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : করোনা ভাইরাস মহামারির মধ্যেই আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে প্রতি ১ হাজার লিটারে পানির দাম ৫ শতাংশ হারে বাড়িয়েছে ঢাকা ওয়াসা। সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে। ২৪ই মে সোমবার  ওয়াসার বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে যুক্ত হন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান।

জানা যায়, নতুন দর অনুযায়ী আবাসিক গ্রাহকদের প্রতি ১ হাজার লিটার পানির দাম দাঁড়াবে ১৫ টাকা ১৮ পয়সা। বর্তমানে ১ হাজার লিটার পানির দাম ১৪ টাকা ৪৬ পয়সা। নতুন দাম কার্যকর হলে বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে প্রতি এক হাজার লিটার পানির দাম দিতে হবে ৪২ টাকা, যা আগে ছিল ৪০ টাকা।

পানির দাম বাড়ানোর এ প্রস্তাব গত মার্চেই দিয়েছিলেন ওয়াসার এমডি তাকসিম এ খান। তার প্রস্তাব সিদ্ধান্ত আকারে কার্যকর করার জন্য ওয়াসার বোর্ড সভায় অনুমোদনের প্রয়োজন ছিল। ওই মাসে অনুষ্ঠিত ওয়াসার ২৭৮তম বোর্ড সভায় পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল ওয়াসার।

এর আগে গত ২০২০ সালের এপ্রিলেও পানির দাম বাড়িয়ে ছিল ঢাকা ওয়াসা। তখন আবাসিকে প্রতি ইউনিটের দাম বেড়েছিল ২ টাকা ৯০ পয়সা। ২০০৯ সালে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গত ১৩ বছরে এ নিয়ে ১৪ বার পানির দাম বাড়ানো হলো।

দাম বাড়ানোর বিষয়ে ওয়াসা জানায়, পানির উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্যের মধ্যে অনেক ব্যবধান। বর্তমানে প্রতি ১ হাজার লিটার পানির উৎপাদনে প্রায় ২৫ টাকা ব্যয় হচ্ছে। আর তা বিক্রি করতে হচ্ছে ১৪ টাকা ৪৬ পয়সায়। ওয়াসার আইন ১৯৯৬–এর ২২ (২) ধারা অনুযায়ী সংস্থাটির বোর্ড ৫ শতাংশ হারে পানির দাম বাড়াতে পারে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

25 May 2021

আবারও পানির দাম বাড়ালো ওয়াসা

www.narayanganjbarta24.com