নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আবারও না.গঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম

আবারও না.গঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের(এনইউজে) দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের রিপোর্টার আবদুস সালাম।

এ ছাড়াও যুগ্ম সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সময় টেলিভিশনের রিপোর্টার শওকত এ সৈকত এবং কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে যথাক্রমে বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি শরীফউদ্দিন সবুজ, ডিবিসি টেলিভিশনের চীফ রিপোর্টার রাজীব ঘোষ, দৈনিক আমাদের সময়ের ইশতিয়াক আহমেদ, দৈনিক জনকন্ঠের ষ্টাফ রিপোর্টার খলিলুর রহমান, যায় যায় দিনের ফতুল্লা প্রতিনিধি সৈয়দ ওবায়দুল্লাহ এবং চ্যানেল-২৪ এর রিপোর্টার আহসান সাদিক শাওন।

এনইউজের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক বিমল রায় ও চ্যানেল আই এর প্রতিনিধি ও নারায়নগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রেজা জানান, ১১টি পদের মধ্যে সভাপতি সহ ৮টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। সাধারন সম্পাদক, সহ সভাপতি ও কোষাধ্যক্ষ পদে নির্বাচনী সিডিউল অনুযায়ী পরে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচিত সভাপতি ও নারায়নগঞ্জের সিনিয়র সাংবাদিক আবদুস সালাম ১৮ বছর যাবত এটিএন বাংলা ও এটিএন নিউজের সাথে কাজ করছেন।

এ ছাড়াও তিনি বিদ্যানিকেতন হাই স্কুলের প্রতিষ্ঠাতা সিনিয়র ভাইস চেয়ারম্যান, নারায়নগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভনিং বডির সদস্য, নারায়নগঞ্জ চারুকলা ইনিষ্টিউটের পরিচালনা পর্ষদের সদস্য, লায়ন্স জেলা ৩১৫এ২ এর রিজিওন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার) ও নারায়নগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

13 January 2020

আবারও না.গঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম

www.narayanganjbarta24.com