নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আপডেট একাউন্টিং কেয়ারের পাঁচ বছর পূর্তি অনুষ্ঠান

আপডেট একাউন্টিং কেয়ারের পাঁচ বছর পূর্তি অনুষ্ঠান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সময়ের চেয়ে একধাপ এগিয়ে, এই স্লোগানে আপডেট একাউন্টিং কেয়ার শিক্ষা প্রদানের চার বছর শেষ করে পঞ্চম বছরে পদার্পণ উপলক্ষে সোমবার (১৩ আগস্ট) বিকাল ৩টায় প্রতিষ্ঠনটির কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সাদ্দাম হোসাইনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক আনন্দ দাস। এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির সকল প্রাক্তন এবং বর্তমান শিক্ষক, এবং বর্তমান ছাত্র ছাত্রীবৃন্দ।

এবিষয়ে আপডেট একাউন্টিং কেয়ারের পরিচালক আনন্দ দাস বলেন, সময়ের সাথে সাথে কেটে গেলো চারটি বছর। আপডেট একাউন্টিং কেয়ার আজ পাঁচ বছরে পর্দাপন করলো। বিগত দিনগুলোতে কোমলমতি ছাত্রছাত্রীদের কে ভালো সেবা প্রদান করে মানসন্মত শিক্ষা প্রদানে আপডেট একাউন্টিং কেয়ার প্রতিজ্ঞাবদ্ধ। ২০১৪ সালের ৪ আগস্ট যাত্রা শুরু করে আপডেট একাউন্টিং কেয়ার। সময়ের চেয়ে একধাপ এগিয়ে এই স্লোগান নিয়ে শুরু হয় যাত্রা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

13 August 2018

আপডেট একাউন্টিং কেয়ারের পাঁচ বছর পূর্তি অনুষ্ঠান

www.narayanganjbarta24.com