নারী ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আধা কেজি গাঁজাসহ ফতুল্লায় চাচী গ্রেফতার

ফতুল্লায় আধা কেজি গাঁজাসহ শাহনাজ গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : আধা কেজি গাঁজাসহ ফতুল্লায় মাদক সম্রাজী শাহনাজ বেগম (৫৫) ওরফে চাচীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। গ্রেফতারকৃত মাদক সম্রাজী শাহানাজ বেগম ওরফে চাচী ফতুল্লা থানার শিয়াচর লালখাঁ এলাকার হোসেন ওস্তাগারের স্ত্রী বলে জানা যায়। ১৭ আগস্ট সোমবার সকাল এগারোটায় ফতুল্লার কুতুবআইল আজমিরী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর।

বিষয়ে স্থানীয়রা জানায়, গ্রেফতারকৃত মাদক সম্রাজী শাহনাজ বেগম ওরফে চাচী দুই দশকেরও বেশী সময় ধরে মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে সংখ্যক মাদক মামলা রয়েছে জানা যায়।

এদিকে ঘটনার বিবরণীতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস.আই.মোশারফ হোসেন, এস.আই আব্দুর বারেক দেওয়ান, .এস.আই সুলতানা রাজিয়া, সিপাহি ইমরান বেলায়েতের নেতৃত্বে সোমবার সকাল এগারোটায় কুতুবআইলস্থ আজমিরী  মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাজী শাহনাজ বেগম ওরফে চাচী কে গ্রেফতার করে। সময় তার নিকট থেকে আধা কেজি (৫০০ গ্রাম) গাঁজা উদ্বার করা হয়।

About the author

SOFT PRO IT