নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আদম দালালের খপ্পরে আখি : সন্তানকে ফিরে পেতে মায়ের আর্তনাদ

আদম দালালের খপ্পরে আখি : সন্তানকে ফিরে পেতে মায়ের আর্তনাদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) :  নারায়ণগঞ্জের বন্দরে আদম দালালের খপ্পরে আখি আক্তার নামে এক নারী, অভিযোগ করলেন আখির মা।  তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকার শাহাদাৎ আলীর ছেলে ওসমান গণি, নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের চাঁপাতলী এলাকার মৃত আব্দুস সামাদ মিয়ার কন্যা মোসা: আখি আক্তার (২৫) কে বিভিন্ন প্রলোভন দেখিয়ে গত ২০ শে রমজান সৌদি আরবে পাঠান।

কিন্ত আখি আক্তারের মায়ের অভিযোগ, সেখানে ভাল নেই আখি আক্তার। গতকাল কান্না কন্ঠে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আখি আক্তারের মা নাসিমা বেগম। নাসিমা বেগম বলেন, আমার মেয়েকে ওসমান গণি বিদেশ পাঠাইছে। আমার মেয়ে বিদেশ থেকে বারে বারে ফোন দিয়ে কান্দে। ওসমান গণি যেই খানে আমার মেয়ে কে কাজে দিছে, সেই খানের লোকেরা আমার মেয়ে কে অনেক মারে। আমার মেয়ে আমারে মাইরের চিহ্ন ভিডিও ফোনে দেখাইছে ।

এ সময় কান্না কন্ঠে নাসিমা বেগম আরও বলেন, আমি ওসমান গনির কাছে গেছিলাম। ওসমান গনি বলে ২লাখ টাকা দিলে আমার মেয়েরে বাংলাদেশে আইনা দিব। আমি এত টাকা কই পামু বাবা ? এ ভাবেই সাংবাদিকদের কাছে অশ্রু চোখে অভিযোগ করেন নাসিমা বেগম। এ সময় তিনি আরও বলেন, আমি থানায় মামলা করমু। আমি কিছু চাইনা আমি শুধু আমার মেয়েকে চাই।

এ বিষয়ে অভিযুক্ত ওসমান গনি মুঠো ফোনে ঘটনার সত্যতা স্বীকার করে নির্যাতণের বিষয়ে বলেন, দু- তিন দিনের মধ্যে আমাদের কাউন্সিলরের সাথে মেয়েটা যোগাযোগ করবো। তখনি বুঝা যাইবো সত্য না মিথ্যা। এ ঘটনায় বন্দর থানার ওসি শাহীন মন্ডলের সুদৃষ্টি কামনা করছেন নাসিমা বেগম।

About the author

SOFT PRO IT