নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

আত্মহত্যায় স্কুল ছাত্রীর শেষ সম্মানের রক্ষা

‘আত্মহত্যায় স্কুল ছাত্রীর শেষ সম্মানের রক্ষা’
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বাবা মায়ের আদরের কন্যা আখি আক্তার। সোনারগাঁ নানাখী গোলনগর এলাকার শাহজাহানের মেয়ে। পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। সবকিছুই ঠিকঠাক চলছিল। স্কুল, পড়াশুনা আর পরিবারের সাথেই কাটতো তার পুরো সময়। তবে সুন্দর জীবনটায় হঠাৎ করেই যেন নেমে এলো কালো আধার। র্দীঘ ৬ মাস ধরেই সাকিব নামের এক বখাটের উত্যক্ততায় অতিষ্ঠ হয়ে পড়ে আখি।

লাঞ্ছনা ও মারধরের শিকার হয়ে গুরুতর আহতও হয়েছে। তারপরেও হাল ছাড়তে চায়নি এই কিশোরী। ঘটনার ২২ দিন পর্যন্ত চাপা কষ্ট নিয়েই পথ চলতে থাকে। তবে বখাটের চলমান অশ্লীল বাক্য নিক্ষেপ আর হুমকীতে অবেশেষে আত্মহত্যা করে রক্ষা করলো আখি তার শেষ সম্মান। গতকাল মধ্য রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নে নিজ ঘরেই আত্মহত্যা করে সে। আর নিভে যায় আখি নামের সেই প্রদীপ।

সূত্র মতে, প্রায় ৬ মাস যাবত স্কুলে আসা যাওয়ার পথে তাকে নানাখী মধ্যপাড়া এলাকার মনির হোসেনের বখাটে ছেলে সাকিব (১৬) প্রেম নিবেদন করে আসছিলো। এতে সাড়া না দেয়ায় গত ৮ অক্টোবর বখাটে সাকিব আখি আক্তারকে স্কুল গেইটের সামনে কিল, ঘুষি ও লাথি মেরে রক্তাক্ত আহত করে। পরে এ ঘটনায় আখি আক্তারের পিতা শাহজাহান বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ বখাটে সাকিবকে গ্রেফতার করে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের সাজা দেয়া হয়। তারপরেও ক্ষান্ত হয়নি সে বখাটে সাকিব। জেল থেকে বের হয়ে সাকিব পূনরায় আখি আক্তারকে উত্যক্ত করতে থাকে। অশ্লীল বাক্য নিক্ষেপসহ দিতে থাকে নানা হুমকী। এরই ধারাবাহিকতায় বুধবার রাত ১১টার দিকে সে আখিকে ফোন করে প্রাণনাশের হুমকি দেয়। ধৈর্য হারিয়ে শেষতক আখি ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে সোনারগাঁ থানার (ওসি) তদন্ত মো. সেলিম জানান, স্কুল ছাত্রী আখি আক্তারের আত্মহত্যার বিষয়টি খুবই দু:খজনক। তার লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT