আড়াইহাজার রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজার আওয়ামী লীগের সভাপতি হলেন এমপি বাবু

এম‌পি বাবু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের সাবেক প্রভাবশালী নেতা সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। সোমবার (২২ জুলাই) উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের উপস্থিতিতে নজরুল ইসলাম বাবুকে সভাপতি ঘোষণা করা হয়।

দীর্ঘ ১৫ বছর ধরেই আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগ প্রস্তাবিত কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। যার সূত্র ধরে নেতাকর্মীদের দীর্ঘ দিনের দাবি ছিল নতুন কমিটির ঘোষণা দেওয়া। কিন্তু জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের দ্বারা কমিটি ঘোষণা দেওয়া সম্ভব হয়ে উঠেনি। দীর্ঘ দিন ধরে নতুন কমিটি না আসায় সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছিল আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগ।

ফলে নেতাকর্মীদের আলোচনা-সমালোচনার মুখে নতুন কমিটি করার উদ্যোগ নেয় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ। সেই লক্ষ্যে গত ১৩ জুলাই শহরের ২ নং রেলগেইট কার্যালয়ে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সিদ্ধান্ত অনুযায়ী ১৯ জুলাই আড়াইহাজার থানা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। পরে তারিখ পিছিয়ে ২২ জুলাই ঘোষণা দেওয়া হয়। অবশেষে সাংসদ নজরুল ইসলাম বাবুর হাত ধরে নতুন কমিটি পেল আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগ।

About the author

SOFT PRO IT