আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে রাস্তা পারাপারের সময় ভটভটির ধাক্কায় নিহত

লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাস্তা পারাপারের সময় ভটভটির ধাক্কায় শামসুল হক (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। ২৭ই ডিসেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত হন শামসুল হক। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮ টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাতি মাহবুব আলম জানান, নোয়াপাড়া এলাকার একটি ইটভাটার পাশে রাস্তা পারাপারের সময় ভটভটির ধাক্কায় গুরুতর আহত হন শামসুল হক। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত সালাউদ্দিনের সন্তান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

About the author

SOFT PRO IT