আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে বিধবা নারী ঝুলন্ত লাশ উদ্ধার

ঝুলন্ত লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে অয়ন বিবি (৪৫) নামে এক বিধবা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত অয়ন বিবি স্থানীয় উজানগোপিন্দী এলাকার মৃত শহীদ মিয়ার স্ত্রী। মঙ্গলবার (১৪ মে) নিজের শোবার ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ মর্গে পাঠায়।

আড়াইহাজার থানার এসআই রফিক জানান, অয়ন বিবি এলাকার বিভিন্ন লোকের কাছে দেনা ছিলেন। প্রতিদিন তাকে এ দেনা পরিশোধের জন্য লোকজন চাপ দিচ্ছিল। হয়তো চাপ সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে থাকতে পারে।

তিনি আরো বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

About the author

SOFT PRO IT