আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে গ্যাস লিকেজে দগ্ধ সোলায়মানের মৃত্যু

দগ্ধ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ চারজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ৬ই ডিসেম্বর সোমবার রাত সাড়ে ৯টার দিকে মো. সোলাইমান (৪২) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।

এ ঘটনায় মো. সোলায়মানের স্ত্রী রিমা আক্তার (৩০), তাদের ছেলে মাহিদ (১৩) ও আরশ (৩) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।

এর আগে গত ৬ই ডিসেম্বর সোমবার ভোরে আড়াইহাজারের কুমারপাড়া এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে সোমবার সকালে জানিয়েছিলেন, আহতদের মধ্যে সোলায়মানের শরীরের ৯৫ শতাংশ, রিমা আক্তারের ১৫ শতাংশ, শিশু মাহিদের ১৩ ও আরশের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে সোলায়মানের অবস্থা ছিল আশঙ্কাজনক। সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া সোলায়মানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

About the author

SOFT PRO IT