সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

আট মামলায় নূর হোসেনের হাজিরা

আট মামলায় নূর হোসেনের হাজিরা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেন আরো আটটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন। ওই সময়ে সাক্ষ্য গ্রহণের নির্ধারিত তারিখ থাকলেও কোনো মামলায় সাক্ষীরা আসেনি। আদালত আগামী ১৯ আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য করেছেন।

রোববার (১৯ মে) সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানার আদালতে কড়া নিরাপত্তায় নূর হোসেনকে কাশিমপুর কারাগার থেকে হাজির করা হয়। নূর হোসেনের পক্ষে আইনজীবী ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি খোকন সাহা।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাসমিন আহমেদ জানান, অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ আটটি মামলার হাজিরা দিতে নূর হোসেনকে আদালতে আনা হয়েছিল। কিন্তু কোনো সাক্ষী এদিন আদালতে আসেনি।

About the author

SOFT PRO IT