নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আজ সাংবাদিকদের সাথে না.গঞ্জের নতুন ডিসির মতবিনিময়

আজ সাংবাদিকদের সাথে না.গঞ্জের নতুন ডিসি’র মতবিনিময়
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলার সাংবাদিক, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া কর্মীদের সাথে নারায়ণগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. মঞ্জুরুল হাফিজ এর বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে । ২৫শে জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সভা কক্ষে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। মতবিনিময় সভা যথাসময়ে নারায়ণগঞ্জ জেলার সাংবাদিক, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া কর্মীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, এরআগে ২০২১ সালের ৫ই ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সদ্য বিদায়ী নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মো.মোস্তাইন বিল্লাহকে বদলি করা হয়। তার পরিবর্তে ১৭ই জানুয়ারি সোমবার সকালে নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মঞ্জুরুল হাফিজ রাজু। সেই দিন জেলা প্রশাসক কার্যালয়ের অফিস কক্ষে বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল হাফিজ রাজুকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব বুঝে দেন।

এদিকে মঞ্জুরুল হাফিজ রাজু বদলির আগে গত বছরের ২৭ সেপ্টেম্বর চাপাইনবাবগঞ্জে ডিসি হিসেবে যোগ দেন। এর আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ সচিব পদে ছিলেন।

About the author

SOFT PRO IT