বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আজ বন্দরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধন

নারায়ণগঞ্জের ১৩ জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের বন্দরে আজ উদ্বোধন হতে যাচ্ছে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন। ৬ শনিবার অক্টোবর বন্দর সেন্ট্রাল খেয়াঘাট সংলগ্ন এলাকায় নির্মিত হতে যাচ্ছে বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া, জেলা পুলিশ সুপার আনিসুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিটের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী। এছাড়াও স্থানীয় মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

আজ শনিবার দুপুর ১২টায় ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে খেয়াঘাট সংলগ্ন ময়মনসিংহ পট্টি এলাকায় স্থানীয়দের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

About the author

SOFT PRO IT