ধর্ম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আজ পবিত্র শবে বরাত

পবিত্র শব-ই মেরাজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আজ মঙ্গলবার পবিত্র শবে বরাত। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবুগাম্ভীর্যের মধ্য দিয়ে রাতে সারাদেশে পালিত হবে এ পবিত্র রজনী। এ উপলক্ষে সারাদেশে মসজিদ ও মাদ্রাসাগুলোতে বিভিন্ন আয়োজন রয়েছে।

হিজরি  বছর হিসেবে ১৪ শাবান দিবাগত রাত পবিত্র শবে বরাত পালন করা হয়। গত ১৭ এপ্রিল বাংলাদেশের আকাশে হিজরি  ১৪৩৯ সালের শাবান মাসের চাঁদ দেখা যায়। ফলে ১৮ এপ্রিল বুধবার থেকে শাবান মাস গণনা শুরু হয়। সে হিসেবে (আজ) ১ মে মঙ্গলবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত পালিত হবে।

আরবি শব্দ লাইলা অর্থ রাত। অন্যদিকে ফার্সি শব্দ শব অর্থও রাত। আর বরাত অর্থ মুক্তি বা নিষ্কৃতি। শাবান মাসের ১৪ তারিখের এ রাতে মুক্তির রাত বা নাজাতের রাত হিসেবে অভিহিত করা হয়। এ রাতে সৃষ্টিকর্তার আছে পাপ থেকে মুক্তি কামনা করে প্রার্থনা করা হয়। ধর্মপ্রাণ মুসল্লিরা এ রাতে নফল নামাজ ও কোরআন তিলাওয়াতে মগ্ন থাকেন। নিজের পরিবারের সদস্য ও সমগ্র মুসলিম উম্মাহ এর কল্যাণ কামনায় মহান রবের দরবারে হাত তোলেন। মা-বাবাসহ মরহুম স্বজনদের কবর জিয়ারত করেন অনেকে।

About the author

SOFT PRO IT