ধর্ম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আজ পবিত্র ঈদুল আজহা

আজ পবিত্র ঈদুল আজহা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( মো. রাব্বী সরকার ) : আজ (বুধবার) পবিত্র ঈদুল আজহা। মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। দেশের ধর্মপ্রাণ মুসলিমরা ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি দেবেন।

হজরত ইব্রাহিমের (আ.) ত্যাগের মহিমার কথা স্মরণ করে সারাবিশ্বের মুসলিমরা জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহর অনুগ্রহ লাভের প্রত্যাশায় পশু কোরবানি করে থাকেন। পশু কোরবানির কারণে এই ঈদ সাধারণ মানুষের কাছে কোরবানির ঈদ বলেই পরিচিত।

ইতোমধ্যে কোরবানির পশু কেনা সম্পন্ন হয়েছে। নারায়ণগঞ্জ থেকে জীবন-জীবিকার প্রয়োজনে, তারা অনেকেই বরাবরের মতো গ্রামের বাড়ি গেছেন। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে স্বজনদের কাছে ছুটে গেছেন তারা।

ঈদুল আজহায় মুসল্লিদের প্রধান কর্তব্য দুই রাকাত ওয়াজিব নামাজ জামাতে আদায় করে আল্লাহ তাআলার উদ্দেশ্যে পশু কোরবানি করা। ঈদের জামাতের খুতবায় খতিব ঈদের তাৎপর্য তুলে ধরবেন। নামাজ আদায়ের পর শুরু হবে কোরবানি।

About the author

SOFT PRO IT