প্রধান খবর সংবাদ শিরোনাম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা

আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ৯ জানুয়ারি  বুধবার টুঙ্গিপাড়ায়  যাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় যাবেন তিনি । তার সঙ্গে নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত থাকেন।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব কাজী নিশাত রসুল স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় জানানো হয়, ৯ জানুয়ারি বুধবার  সকাল ৯ টা ৫০ মিনিটে গণভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দিবেন।

সকাল ১০টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে হেলিকপ্টারটি অবতরণ করবেন। বেলা ১১টায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। এ সময় সশস্ত্র বাহিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করবেন।

প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের টুঙ্গিপাড়ায় আগমণ উপলক্ষে জেলার সর্বত্র ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

09 January 2019

আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা

www.narayanganjbarta24.com