জাতীয় সদ্যপ্রাপ্ত

আজ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী

আজ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আজ বৃহষ্পতিবার (৩০ মে) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী । ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রামের সার্কিট হাউসে তিনি নিহত হন। দিনটি স্মরণ করে  দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে নারায়ণগঞ্জ জেলা, মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন। জিয়াউর রহমানের জন্ম ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে। তাঁর শৈশবের কিছুদিন কাটে বগুড়া ও কলকাতায়।

ভারত বিভাগের পর রসায়নবিদ বাবার বদলির সুবাদে তিনি করাচি চলে যান। করাচির একাডেমি স্কুল থেকে ১৯৫২ সালে মাধ্যমিক পরীক্ষায় পাস করেন। ১৯৫৩ সালে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন কাকুল মিলিটারি একাডেমিতে। ১৯৫৫ সালে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট পদ লাভ করেন। জিয়াউর রহমান ১৯৭৫ সালের ২৫ আগস্ট চিফ অব আর্মি স্টাফ পদে নিয়োগ পান। তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি সায়েম পদত্যাগ করলে ১৯৭৭ সালের ২১ এপ্রিল তিনি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন। এরপর ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর গঠন করেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)।

About the author

SOFT PRO IT