নারী প্রধান খবর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২৫শে মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ১৩ই মে বৃহস্পতিবার জাতির উদ্দেশে শুভেচ্ছা ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। ১২ মে বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার সন্ধ্যায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ১৪ই মে শুক্রবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ১২ই মে বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ ১৩ই মে বৃহস্পতিবার ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে।

About the author

SOFT PRO IT