নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আজ ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

আজ ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : আজ ১৩ জুলাই শনিবার বিকাল ৫টায় ডি.আই.টি চত্বর থেকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভারতে মুসলিম গণহত্যা, দেশব্যাপী ভয়াবহ খুন, গুম, ধর্ষণ সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও অযৌক্তিকভাবে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, সভাপতিত্ব করবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মুহাম্মাদ মাসুম বিল্লাহ। উক্ত মিছিলে জেলা সভাপতি সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

About the author

SOFT PRO IT