সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

আজ‌মেরী ওসমা‌নের প‌ক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

আজ‌মেরী ওসমা‌নের প‌ক্ষে খাদ্য সামগ্রী বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : প্রয়াত সাংসদ নাসিম ওসমানের তনয় আলহাজ্ব আজমেরী ওসমানের পক্ষে নিম্ন আয়, অসহায় ও দুস্থ প্রায় ৩ শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে শাসনগাঁয়ে এ কর্মসূচী পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রুবেল দেওয়ান, সজিব, জাতীয় নীট ডাইং গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন এর সাংগঠনিক সম্পাদক রাসেদুল ইসলাম মুন্না, মেহেবুব, রহমান, আলামিন খান, বাবু খান প্রমূখ।

উল্লেখ্য, প্রতি প্যাকেটে রয়েছে চাল, ডাল, পিয়াজ, তেল, আলু, সাবান ও মাক্স।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

31 March 2020

আজ‌মেরী ওসমা‌নের প‌ক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

www.narayanganjbarta24.com