নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আজমেরী ওসমানের সৌজন্যে ৩টি মাদ্রাসার শিক্ষার্থীদের কম্বল বিতরণ

আজমেরী ওসমানের সৌজন্যে ৩টি মাদ্রাসার শিক্ষার্থীদের কম্বল বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান দু:স্থ ও জনকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে এবং আলহাজ¦ আজমেরী ওসমানের সৌজন্যে নগরীর ৩টি মাদ্রাসায় কোমলমতী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১৭ই ফেব্রুয়ারি বুধবার রাতে মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের মাঝে এই কম্বলগুলো নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক কর্মবাস্তবায়ন বিষয়ক সম্পাদক মো. মনির হোসেনের সার্বিক ব্যাবস্থাপনায় বিতরণ করা হয়।

এদিন প্রথমে রেলওয়ে স্টেশন জামে মসজিদ সংলগ্ন তালিমূল কোরআন সুলতানিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয় শ্রমিক পার্টির আহŸায়ক মো. আবু তাহের, যুগ্ম আহŸায়ক মো. মোস্তফা ভান্ডারী, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় শ্রমিক পার্টির যুগ্ম আহŸায়ক মো. গোলাম মোস্তফা। এছাড়াও উপস্থিত ছিলেন লক্ষন, কৃষ্ণা, মো. মতিন, মো. খালেক প্রমুখ।

পরে নগরীর ডালপট্টি এলাকার দারুল উলুম শাফিকিয়া রহমানিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসউদ্দিন আহমেদ,  মাদ্রাসার হুজুর মাওলানা মুফতি মোঃ ফয়সাল আহম্মেদ, রেলী বাগান পঞ্চায়েত কমিটির যুগ্ম সাধারন সম্পাদক সাগর আহমেদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠীনক সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ জিকু,  সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ রেজা, সাবেক পাঠচক্র বিষয়ক সম্পাদক সজীব রায় অভি, সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো.ইব্রাহীম, সাবেক ছাত্রলীগ নেতা মো.সাদ্দাম হোসেন, জামান, অনিক, অপু সাহা, তন্ময়, অনিক চন্দ্র দে, ১৫নং ওয়ার্ড শেখ রাসেল শিশু কিশোর সংগঠনের সাধারন সম্পাদক সারোয়ার, সহ সভাপতি সোহাগ প্রমুখ। সর্বশেষ নগরীর ২নং বাবুরাইলস্থ আক্তাবুল সুন্নাহ মাদানী নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

About the author

SOFT PRO IT