বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আজমেরী ওসমানের ব্যাক্তিগত উদ্যোগে বন্দর বাজার জামে মসজিদে ২টি এসি অনুদান

আজমেরী ওসমানের ব্যাক্তিগত উদ্যোগে বন্দর বাজার জামে মসজিদে ২টি এসি অনুদান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রয়াত এমপি আলহাজ্ব নাসিম ওসমানের সুযোগ্য সন্তান আজমেরী ওসমানের ব্যাক্তিগত উদ্যোগে বন্দর বাজার জামে মসজিদে ২টি এসি অনুদান দিয়েছে।

পহেলা জুন শুক্রবার বাদ জুম্মা তিনি বন্দর বাজার জামে মসজিদ কমিটির কাছে এসি ২টি হস্তান্তর করেন।

এসি হস্তান্তর কালে উপস্থিত ছিলেন, বন্দর বাজার জামে মসজিদ কমিটির সভাপতি হাজী নাসির উদ্দিন, সাধারন সম্পাদক সাকু মিয়া, যুগ্ম সম্পাদক ও জাতীয় পার্টি নেতা শাহআলমসহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।

এ উপলক্ষে বাদ আসর বন্দর বাজার জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ প্রয়াত এমপি নাসিম ওসমানের বিদেহী আত্মার শান্তি কামনা ও তার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

01 June 2018

আজমেরী ওসমানের ব্যাক্তিগত উদ্যোগে বন্দর বাজার জামে মসজিদে ২টি এসি অনুদান

www.narayanganjbarta24.com