বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আজমেরী ওসমানের পক্ষে মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ করলেন খলিল মেম্বার

আজমেরী ওসমানের পক্ষে মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ করলেন খলিল মেম্বার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : করোনা সংক্রমন রোধে আজমেরী ওসমানের পক্ষ থেকে মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মোটর চালক শ্রমিকলীগ নেতা খলিলুর রহমান খলিল (মেম্বার)। মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে মোটর চালক শ্রমিকলীগের আয়োজনে এবং আওয়ামীলীগ নেতৃবৃন্দ নিয়ে এ কর্মসূচি গ্রহণ করেন। এসময় বন্দর মদনপুর ইউনিয়নের চাঁনপুর ৫নং ওয়ার্ডে পথচারী ও গরীব মানুষের মাঝে উল্লেখিত সামগ্রী বিতরণ করা  হয়েছে।

সাধারণ মানুষকে সচেতনতার লক্ষ্যে খলিল মেম্বার বলেন, করোনা ভাইরাস নিয়ে আতংক হলে চলবে না। সচেতন হতে হবে। তাই আমরা আজমেরী ওসমানের পক্ষে আজ এ কর্মসূচী পালন করেছি। তিনি জানিয়েছেন আপনারা সকলেই যেন সতর্কতা অবলম্বন করে চলেন। উনি সাধারণ মানুষের জন্য যতটুকু সম্ভব পাশে থাকবেন।

এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রাহিম উদ্দিন, মোটর চালক শ্রমিকলীগ এর উপদেষ্টা মীর সানি ফাহাদ,  ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ, হাসেম কন্টাক্টর, কাবিল মিয়া, বাচ্ছু মিয়া, মুকুল মিয়া, হাবি হোসেন, মহাসিন সহ স্থানীয়রা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

24 March 2020

আজমেরী ওসমানের পক্ষে মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ করলেন খলিল মেম্বার

www.narayanganjbarta24.com