নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আজমেরী ওসমানের পক্ষে মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতির সুরক্ষা সামগ্রী বিতরণ

আজমেরী ওসমানের পক্ষে মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতি’র সুরক্ষা সামগ্রী বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জে কঠোর লকডাউনের পঞ্চম দিনে আজমেরী ওসমানের পক্ষে করোনার সুরক্ষা সামগ্রী বিতরণ ও গণসচেতনতামূলক মাইকিং প্রচারনা করেছেন নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতি। ৫ই জুলাই সোমবার দুপুরে উত্তর চাষাড়া চানমারি মাইক্রোবাস ট্যাক্সি স্ট্যান্ড এলাকা থেকে করোনায় সচেতনতায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ও সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতির সভাপতি আমির হোসেন ডালিমের নেতৃতে নগরীর প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে মাইকিং করা হয় ও সাধারণ মানুষের মাঝে মাক্স বিতরণ ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সহ-সভাপতি আবুল হোসেন মিঠু, দ্বীন ইসলাম খোকন, সাধারণ সম্পাদক আবুল হাশেম রিঙ্কু, সার্বিক তত্ত্বাবধায়নে সাধারণ সম্পাদক শামসুজ্জামান রকি, গোলাম সারওয়ার, মনির হোসেন, শাহ জাহান, সাংগঠনিক সম্পাদক জানে আলম হিরো, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর প্রধান সহ আরো অনেক নেতৃবৃন্দরা । এছাড়া এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু।

About the author

SOFT PRO IT